বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা সম্ভব নয়: অর্থমন্ত্রী
অর্থনীতিতে স্বচ্ছতা ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। এ লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।